বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরে সহযোগিতায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কনের মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।
পরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ময়নুল ইসলাম’র সভাপতিত্বে উপজেলা পরিষদের সভার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, রোয়াংছড়ি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস স্টেশনে লিডার উচিং মারমা।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ত্রাণ অফিসের সহকারি কর্মকর্তা ডচিংউ মারমা, নির্বাহী অফিসের অফিস সহকারি মো: আব্দুল্লাহ সিদিক চান্দু, তাপস চাকমা, বাচনু মারমা সহ এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা সভার শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
