নিজেদের জন্য নির্ধারিত মাসিক রেশন সামগ্রী থেকে বাচাঁনো খাদ্য সামগ্রী করোনা ভাইরাসের ফলে খেটে খাওয়া হত দরিদ্র কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার সকালে শহরের সিও অফিস, কলেজ গেইট, পাবলিক হেলথ্ ও কৃষি ফার্ম এলাকায় দুইশতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে হয়েছে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ ও আটা।
বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ নিতে আসা দরিদ্র নিম্ন আয়ের মানুষ সেনাবাহিনীর এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে জনানো হয়, তাদের জন্য নির্ধারিত রেশন সামগ্রী থেকে বাচাঁনো খাদ্য সামগ্রী করোনা ভাইরাসের ফলে খেটে খাওয়া হত দরিদ্র কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেছি। খাদ্য সামগ্রীর মধ্যে হয়েছে চাল ১০ কেজি, ডাল ২ কেজি, তেল ১ লিটার, আলু ৫ কেজি, পেয়াজ ১ কেজি ও আটা ২ কেজি।
কলেজ গেইট এলাকায় খাদ্য সহায়তা নিতে আসা মো. ইসমাইল হোসেন ও ইদ্রিস আলী বলেন, ‘করোনার কারনে কোন কাজকর্ম নাই। এলাকার কাউন্সিলর গত মাসে একবার ত্রাণ দিয়েছে। সেগুলো তো অনেক আগে শেষ হয়েছে। অনেক কষ্টে দিন যাচ্ছে বউ বাচ্চা নিয়ে। সেনাবাহিনীর ত্রাণ পাওয়াতে অনেক উপকরা হলো। আরো কয়েকদিন বিনা টেনশনে দিন চলে যাবে।
কৃষি ফার্ম এলাকায় মনিকা চাকমা বলেন, আমার স্বামী একটি কোম্পানীতে চাকরী করে কিন্তু কোম্পানীতে বেঁচা কেনা নাই বলে এখনো বেতনও পাইনি। সরকার ত্রাণ দিচ্ছে কিন্তু লাইনে গিয়ে ত্রাণ নিতে লজ্জা করে। আজ সেনাবাহিনীর লোকজন বাড়িতে এসে ত্রাণ দিয়ে গেলো, খুব ভালো লাগছে,ধন্যবাদ তাদের।’
