বান্দরবানের রুমায় ট্রাক উল্টে আনসার ভিডিপি সদস্য’সহ ২ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার আত্তাপাড়া যাবার পথে নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক উল্টে গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকের চালক’সহ দুজনের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম সামিউল শুম্ভু (২৬) এবং আনসার ভিডিপি সদস্য পুলং মারমা (৩৪)। এ ঘটনায় আরো একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তার নাম জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো একজন। হতাহতদের উদ্ধার করে রুমায় নিয়ে আসা হচ্ছে।
Previous Articleবিদায় নিলেন পার্বত্য জেলা পরিষদ চীফ এসএম জাকির হোসেন
Next Article ছাত্র ইউনিয়ন নেত্রী চায়না পাটোয়ারি’র জামিন মঞ্জুর