রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে দুই শতাধিকের বেশি অসহায় ও দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন। বুধবার বেলা ১১টার দিকে রামগড় ব্যাটালিয়নের আওতাধীন বৌদ্ধপাড়া সিআইও ক্যাম্পের ব্যবস্থাপনায় রামগড় ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দুর্গম বৌদ্ধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা সেবার আয়োজন করে।
ক্যাম্পের উদ্বোধন করেন ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান। মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন ২৩ বিজিবি জামিনি পাড়া জোনের মেডিকেল অফিসার ডা. ক্যাপ্টেন মো. আশিকুর রাহমান।
উদ্বোধনী শেষে বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, এলাকায় কল্যাণকর কাজে জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে এই সেবা দেয়া হচ্ছে। এ ধরনের ক্যাম্প আরো করা হবে।
