রামগড় প্রতিনিধি ॥
রামগড়ের লামকুপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় মুজিবুর রহমান সুমন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে রামগড় ইউনিয়নের লামকুপাড়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।
জানা গেছে, ইজারা ব্যতিত অবৈধভাবে খাল থেকে বালু উত্তোলন করায় বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন (২০১০ এর ধারা ৪ ও ধারা ১৫) মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুমনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, অপরাধ প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
