রামগড় প্রতিনিধি ॥
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে সেলাই, হস্তশিল্প ও কম্পিউটার সেন্টারের প্রশিক্ষণার্থীদের সনদপত্রসহ পুরষ্কার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে রামগড় চৌধুরীপাড়াস্থ প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে নায়েক আকবর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন মাহবুবুন নাহার। এসময় বিশেষ অতিথি ছিলেন রামগড় বিজিবি জোনের উপ-অধিনায়ক সিনিয়র মেজর মো.মনিরুজ্জামান।
রামগড় ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ৪০তম ব্যাচ, সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ৩৩তম ব্যাচ এবং হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রের ৩২তম ব্যাচের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার ও শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রশিক্ষণার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি এবং একটি জেনারেটর ব্যবস্থার আশ্বাস দেন।
