রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে ৯টি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকালে দাতারাম পাড়ায় মেঘনা-১, মেঘনা-২, আপন, জনতা ও এমএস নামের ৫টি ইটভাটার মালিককে ৫০হাজার টাকা করে ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নিবার্হী হাকিম ও রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার।
এর আগে শনিবার ইটভাটা মালিক নুরুল ইসলামকে ৭০ হাজার, হাফেজ আহমেদকে ৮০হাজার, মো. মোস্তফাকে ৬০ হাজার এবং আবদুল মান্নানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
উম্মে হাবিবা মজুমদার জানান, লাইসেন্স নবায়ন না করা, টপ সয়েল কাটা এবং জ্বালানি হিসাবে কাঠ পোড়ানোয় ইটভাটাগুলোয় এ জরিমানা করা হয়।
