‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রামগড় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে শনিবার সকালে ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা সমবায় অফিস প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু, মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারি।
বিশেষ অতিথির বক্তব্য দেন রামগড় থানার অফিসার ইনচার্জ মো. সামসুজ্জামান, উপজেলা পরিষদের সংরক্ষিত নারী প্রতিনিধি কনিকা বড়ুয়া। পরে উপজেলার ৩ জন সফল সমবায়ী ব্যক্তিদের মাঝে সনদ বিতরণ করা হয়। আইটিসি’র সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম।
আরো বক্তব্য দেন, মৎস্য অফিসার বিজয় কুমার দাশ, বিআরডিবি কর্মকর্তা মফিজুর রহমান, সাংবাদিক করিম শাহ, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি বেলায়েত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, অভিভাবক, সমবায় অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সমিতির নেতৃবৃন্দসহ সদস্যরা।
