খাগড়াছড়ির রামগড় সোনাইপুল বাজারে বৃহস্পতিবার রাতে ১০০ পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটকরা হলো গর্জতলী গ্রামের মো. শরিফ আহমেদ জিয়া (২৭) ও মাস্টার পাড়া গ্রামের নিজাম উদ্দিন বাপ্পি (২৮)।
রামগড় থানার ওসি তারেক মো. হান্নান জানান, তাদের বিরুদ্ধে রামগড় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।