রামগড় প্রতিনিধি
মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহারস্বরূপ খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন সেবামূলক প্রতিষ্ঠান নুরজাহান স্মৃতি সংসদ। বৃহস্পতিবার দুপুরে রহমান মনজিল প্রাঙ্গণে ১০০টি পরিবারের মাঝে ঈদ উপহারের খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন নুরজাহান বেগমের ছেলে সাংবাদিক মো. নিজাম উদ্দিন, রাজনৈতিক নেতা মো. রিয়াজ উদ্দিন রিপন ও নাতী নাতনীগন।
এসময় প্রতি পরিবারের মাঝে চাউল-৫ কেজি, আলু-২ কেজি, মশুরের ডাল-১ কেজি, পিয়াজ-১ কেজি, সয়াবিন তৈল-১ লিটার বিতরণ করা হয়।
নুরজাহান স্মৃতি সংসদের চেয়ারম্যান নুরজাহান বেগমের বড় ছেলে পুলিশের এডিশনাল ডিআইজি মোসলেহ উদ্দিন আহমদ (তুহিন) জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনটি এলাকার কর্মহীন সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসসহ সকল দুর্যোগে খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাড়ানো এখন আমাদের সকলের দায়িত্ব। তিনি সামর্থ অনুযায়ী সকলকে এগিয়ে আসার জন্য আহŸান জানান।
সংগঠনটি গতবছরও করোনায় খাদ্যসামগ্রী এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও নুরজাহান স্মৃতি মেধাবৃত্তি চালু করেন। ঈদ উপহার বিতরণকালে স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
