রাত্রিবেলা স্কুলে প্রবেশে বাধা দেওয়ায় নিজ ছেলেকে মারধর করা হয়েছে এমন অভিযোগ করেছেন রাঙামাটির বিয়াম ল্যাবরেটরি স্কুলের নৈশ প্রহরী মো: হোসাইন।
তিনি ঘটনার বিবরণ বলতে গিয়ে বলেন; ‘গত ১৩ ই নভেম্বর আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় বাসিন্দা জুয়েল স্কুলে প্রবেশ করতে চাইলে, আমি তাকে বাধা দেই। তখন সে আমাকে অকথ্য ভাষায় গালাগালি এবং হুমকী দিয়ে চলে যাই। পরবর্তীতে আমার ছেলে তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে আমার ছেলের উপর ক্ষিপ্ত হয়ে গত ১৯ই নভেম্বর মারধর শুরু করে।পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”
স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে রাঙামাটি জেলারেল হাসাপাতালে ভর্তি করানোর কথা জানিয়ে তিনি আরও বলেন,“ তাদের এমন কর্মকান্ডে বর্তমানে আমি এবং আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। যেকোন সময় তারা ফের আমার উপর আক্রমণ করতে পারে।”
এই ঘটনায় মুঠোফোনে কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর জাহিদুল হক রণি প্রতিবেদককে জানান,‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
Previous Articleকাপ্তাইয়ে সন্ত্রাসী হামলায় ১০ নির্মাণ শ্রমিক আহত
Next Article রাইখালীতে বাড়িঘরে সশস্ত্র হামলা, ভাঙচুর-লুট
