রাজস্থলী প্রতিনিধি ॥
জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে শনিবার রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ। বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে সুরেশ তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহমদ খান।
সভায় প্রধান অতিথি ইউএনও বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন সমবায়ের শক্তিকে একটি গণমুখী সমবায় আন্দোলনে পরিণত করতে সংশ্লিষ্ট সবার অনুরোধ রইলো। শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজস্থলী মহিলা লীগের সভানেত্রী লংবতি ত্রিপুরা, সাংবাদিক চাউচিং মারমা, আজগর আলী খান। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় পরিদর্শক নিহল্যা মারমা। এর আগে অতিথিবৃন্দ জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন।
