রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া যৌথখামার এলাকা থেকে সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই কর্মী উসাইং মারমা (৩০) ও মংচিউ মারমা (২৫)কে অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার মধ্য রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র শর্টগান, এ্যামো, মোবাইল, আইডিকার্ড উদ্ধার করা হয়। কাপ্তাই জোনের অধীন বাঙ্গালহালিয়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হাফিজ ফয়সালের নেতৃত্বে এক অভিযানে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, সেনাবাহিনী দুইজন আসামি আটক করে অস্ত্রসহ থানায় জমা দেয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পর রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে।
