নিজস্ব প্রতিবেদক
মুসল্লিদের করোনা সংক্রমণ সচেতনায় মসজিদে মসজিদে মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের আগে জেলাপ্রশাসনের উদ্যোগে রাঙামাটি শহরের প্রতিটি মসজিদে মাস্ক বিতরণ করা হয়।
শহরের বনরূপাস্থ কালেক্টরেট জামে মসজিদে জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রিজার্ভ বাজার জামে মসজিদে অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. মামুন মুসল্লিদের মাস্ক বিতরণ করেন। এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ শহরের বিভিন্ন মসজিদে মুসল্লিদের মাস্ক বিতরণ করেন।
জেলাপ্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. বোরহান উদ্দিন মিঠু জানান, লোকজনদের করোনা সংক্রমণ সচেতনায় জেলাপ্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণের উদ্যোগ নেয়া হয়। এ কর্মসূচি চলমান থাকবে বলে জানান এনডিসি।
