জিয়াউল জিয়া
বেসরকারি শিল্প গ্রুপ সিটি গ্রুপের সিটি ইকোনমিক জোনের সহায়তায় রাঙামাটির তিনশত দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন কোভিড পরিস্থিতি মোকাবেলায় সরকারি তরফে রাঙামাটির দায়িত্বপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
বুধবার সকালে রাঙামাটি শহরের সার্কিট হাউজ মাঠে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মানুন, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা প্রমুখ।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, সেমাই চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।
এসময় সচিব পবন চৌধুরী বলেন, করোনা সংক্রমন রোধে চলমান লকডাউনে খেটে খাওয়া মানুষ বিপাকে পরেছে, তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। করোনা মাহামারিতে দেশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সরকারের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও তারা সরকারের পাশে থাকবেন। ত্রাণ বিতরণের এ ধারা অব্যাহত থাকবে বলে জানান পবণ চৌধুরী।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে জেলা প্রশাসনের কাছে ৫শ মাস্ক তুলে দেন পবন চৌধুরী।
এর আগে এই সচিব পবন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে বেসরকারি আরেক শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙামাটিতে পিসিআর ল্যাব প্রতিষ্ঠিত হয় এই করোনা কালেই।
