রিকোর্স চাকমা ॥
রাঙামাটির আদালতে ভবনে চালু হয়েছে ‘ব্রেস্ট ফিডিং’ কর্নার। রোববার সকালে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গণি এটি উদ্বোধন করেন।
আদালত সূত্রে জানা গেছে, জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক আরও কার্যকর ভাবে মেডিয়েশন (আপোষ মীমাংসা) সেবাপ্রদান এবং সেবাপ্রার্থী মায়েরা যেন স্বাচ্ছন্দের সঙ্গে নবজাতককে বুকের দুধ খাওয়াতে পারেন সেজন্য নতুন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে আলাদাভাবে মেডিয়েশন রুম ও ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন করা হয়। এদিনে সকাল ১০টায় জেলার সকল আদালত পরিদর্শন করতে আসেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গণি।
উদ্বোধনকালে রাঙামাটির যুগ্ম জেলা জজ মো. তাওহীদুল হক, জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোখতার আহমদ, জেলা লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবীগণসহ বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
