জেএসএস-ইউপিডিএফ’সহ পাহাড়ের আঞ্চলিক দলগুলোর সশস্ত্র রাজনীতি নিষিদ্ধ করা,১৬ এপ্রিল মহালছড়ি থেকে অপহৃত ৩ বাঙালির মুক্তি এবং ৪ মে রাঙামাটিতে সন্ত্রাসী হামলায় নিহত মাইক্রোবাস চালক সজীবের হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকে আজ সোমবার থেকে শুরু হওয়া ৪৮ ঘন্টার হরতাল রাঙামাটি ও খাগড়াছড়িতে হরতাল পালিত হচ্ছে।
সকালে হরতাল শুরু হলেও রাঙামাটি শহরে পিকেটারদের তেমন কোন তৎপরতা চোখে পড়েনি। তবে যান চলাচল সম্পূর্ণ বন্ধ আছে। রাঙামাটি শহর থেকে কোন বাস বা লঞ্চ ছেড়ে যায়নি। শহরের আভ্যন্তরীন পরিবহনের একমাত্র বাহন অটোরিক্সা চলাচল বন্ধ আছে। রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকেও শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে জেলার কোথাও হরতালে কোন সংঘাত বা সহিংসতার খবর পাওয়া যায়নি।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শাহাদাৎ ফরাজি সাকিব জানিয়েছেন, ‘তিন পার্বত্য জেলাতেই শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। সকাল থেকেই পিকেটাররা মাঠে আছে।’
১ Comment
শান্ত রাংগামাটিকে , হরতাল দিয়ে, জনজীবনকে দূর্ভিসহ করে ,
অশান্তি সৃষ্টির নমূনা মাত্র ৷