নিজস্ব প্রতিবেদক
শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি সদর উপজেলা শাখার উদ্যোগে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষাঅনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৭ ডিসেম্বর) রাঙামাটি শহীদ আবদুল আলী একাডেমিতে এই পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলার সদর উপজেলার ২৪টি স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ৭৩০ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন, দৈনিক গিরিদর্পন পত্রিকা সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি সরকারি কলেজের প্রভাষক মোঃ মহিউদ্দিন,রাঙামাটি সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ রবিউল হোসাইন, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ফাউন্ডেশনের সমন্বয়ক মো. জামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির আহমেদ ওসমানী প্রমুখ। শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি সদর উপজেলার উপ-পরিচালক মো. ইমরান বলেন, আগামী ০১লা ফেব্রুয়ারি এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এতে তিন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা বৃত্তির আওতায় আসবে।
Previous Article১২ মামলার আসামি মাদক কারবারি রুবেল গ্রেফতার
Next Article মহালছড়িতে গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী
