নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে করোনা ভাইরাস সংক্রমণরোধ, স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিতে মাঠে নেমেছে জেলা প্রশাসক। রবিবার দুপুরে শহরের বনরূপা, রিজার্ভ বাজারসহ কয়েকটি স্থানে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। জনস্বার্থে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএইচএম মাগ্্ফুরুল হাসান আব্বাসী ও নেজারত ডেপুটি কালেক্টর বোরহান উদ্দিন মিঠু, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা সাধারণ মানুষকে মাস্ক পরিধান নিশ্চিতে মাঠে কাজ করছি। বাজার এলাকায় সাধারণ মানুষের জন্য মাস্ক বিতরণ করছি। সারা দেশের তুলনায় রাঙামাটির অবস্থা এখনো অনেক ভালো, তবে এতে আত্মতুষ্টির কোন সুযোগ নেই। সংক্রমণ যাতে আর না বাড়ে সে জন্য প্রতিনিয়ত মাঠে মোবাইল কোর্ট কাজ করছে।
