বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পার্বত্য জেলা রাঙামাটিতে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে রাঙামাটি শহরের ৫টি স্পটে লিফলেট বিতরণ করা হয়।
শহরের কাঁঠালতলী-বনরূপা এলাকায় জেলা বিএনপির সভাপতি শাহ আলম ও তবলছড়ি বাজার এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপেন তালুকদার, কলেজ গেইট এলাকায় কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, রিজার্ভ বাজার এলাকায় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ও ভেদভেদী বাজার এলাকায় ওয়ার্ড বিএনপি নেতা আবছারের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে নেত্রীর মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক নাসের খান, রাঙামাটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অলি আহাদ প্রমুখ।
