রাঙামাটির বনরূপাতে উত্তরবঙ্গে বন্যায় আক্রান্ত মানুষদের জন্য বাসদ (মার্কসবাদী)-র পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ করা হয়েছে। রোববার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়।
ত্রাণ সংগ্রহকালে নেতৃবৃন্দ বলেন, এই ভয়াবহ বন্যার জন্য দায়ী হচ্ছে রাষ্ট্র। কারণ প্রতি বছর বর্ষার সময় ভারত তাদের বিভিন্ন নদীর ওপর নির্মিত বাঁধ খুলে দেওয়ার ফলে এই বন্যা সৃষ্টি হয়। অপরদিকে শুষ্ক মৌসুমে খরা দেখা দেয় এবং নদীগুলো শুকিয়ে যায়। অথচ আমরা জানি আন্তর্জাতিক যেকোনো নদীর ওপর কোন দেশ বাঁধ দিতে পারে না। এক্ষেত্রে রাষ্টের পক্ষ থেকে কোন ধরণের পদক্ষেপ না নেওয়ার ফলে আজ এ ভয়াবহ বন্যার শিকার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ।
নেতৃবৃন্দ এই ভয়াবহ বন্যার পরিস্থিতি মোকাবেলা করার জন্য পর্যাপ্ত ত্রাণ সহযোগিতার পাশাপাশি ভারত কর্তৃক আন্তঃনদীর ওপর নির্মিত বাঁধের বিষয়ে সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান।(বিজ্ঞপ্তি)

১ Comment
মার্কসবাদী বুঝি শুধু বুঝি মানুষের অসময়ে মানুষকে পাশে দাঁড়াতে হবে। যদি মনুষ্যবোধ থাকে।