জিয়াউল জিয়া
রাঙামাটিতে ১২ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যেগে সম্মেলন কক্ষে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
রাঙামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি জনাব মোঃ আব্দুল ওয়াদুদ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন। এসময় আরও উপস্থি ছিলেন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি উসাং মং, সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক ইউসুফ হাররুন, মনসুর আলী, মামুনুর রশীদ মামুন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ হারুনুর রশীদ মাতব্বর, আবুল মনসুর ওবাইদুলাহ, মেহেদী আল মাহবুব প্রমূখ।
এসময় চেম্বারের সভাপতি বলেন, গত কয়েকদিন ধরে পাহাড়ে শীত জেকে বসেছে। শীতের কারনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থীরা এবং আর্থিক অবস্থার কারনে অনেকে শীতের কম্বল কিনতে পারছেন না। তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি মাত্র। সমাজে যে যার অবস্থান থেকে এগিয়ে আসলে রাঙামাটির কোন মানুষ শীতে কষ্ট পাবে না। তাই সামর্থবানদের শীতার্থ মানুষের পাশে দাড়ানো অনুরোধ করবো। চেম্বারের এই কার্যক্রম চলমান রাখার কথাও জানান তিনি।
প্রতিষ্ঠান সমূহ হল বায়তুশ শরফ এতিমখানা, আব্দুল ফকির মাঝার এতিমখানা, খানকা শরীফ, দাওয়াতে ইসলাম এতিমখানা, আমানতবাগ এতিমখানা, ২নং পাথরঘাটা এতিমখানা, ভাষঅন্যাদম খাগড়াছড়ি এতিমখানা, রসুলপুর আল মোমিন মাদ্রাসা, ব্রাক্ষনটিলা হামিউস্সুন্না মাদ্রাসা, আনন্দ বিহার, আসামবস্তি ধর্মচক্র বৌদ্ধ বিহার, মনোঘর আবাসিক।
