‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটিতে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাঙামাটি পৌরচত্বর থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাঙামাটি বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার। এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ। র্যালি ও আলোচনা সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারিরাও উপস্থিত ছিলেন।
