রাঙামাটি সদর উপজেলার বালুখালি ইউনিয়নের মধ্য পাড়া এলাকা থেকে কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। সোমবার দুপুরে অজ্ঞাত এ ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে জানান পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল ইসলাম রনি বলেন, স্থানীয়রা লাশটি কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে আমাদেরকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশটি বেশ কয়েকদিন পানিতে থাকার ফলে শরীরে পঁচন ধরেছে। তাই আমার তাঁর পরিচয় নিশ্চিত হতে পারিনি। লাশের পরিচয় না পাওয়ায় আমরা লাশটি ময়না তদন্ত শেষে বেওয়ারিশ মৃতদেহ হিসাবে রাঙামাটি পৌরসভাকে হস্তান্তর করেছি।