বেগম খালাদা জিয়ার ৮ ফেব্রুয়ারি একটি মামলার রায়কে কেন্দ্র আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয়, সেদিকে বিশেষ নজর দিয়ে সারাদেশের মতো রাঙামাটিতেও সোমরার রাত থেকে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। এতে জেলা বিএনপির সভাপতি মো: শাহ আলমসহ গ্রেপ্তার করা হয়েছে অন্তত বিএনপি, যুবদল, ছাত্রদলের ৬ নেতাকে।
নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুরে রাঙামাটির রিজার্ভ বাজার মসজিস মার্কেটের সামনে থেকে একটি ঝটিকা মিছিল রিজার্ভ বাজার প্রধান সড়ক হয়ে জেটিঘাট গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন, জেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক নুর নবী, সদর থানা যুবদলের সভাপতি আবুল কালাম, শহর যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আলী, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক বাবলু।
বক্তারা এসময় আটক নেতাদের মুক্তির দাবি জানান।

২ Comments
৮তারিখ মিছিলে মিছিলে ভরপুর থাকবে রাজপথ
স্যালুট….
আমার নেত্রী আমার মা…
বন্দি হতে দেব না….