রাঙামাটি শহরে বনরূপা বাজারে মোবাইল কোর্টের অভিযানে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড করা হয়েছে । মঙ্গলবার সকালে মাস্ক না পরায় একজন,সমতাঘাট এলাকায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি অপরাধে একটি দোকানকে ১ হাজার এবং পাইকারী চালের দোকানে মূল্য তালিকা না রাখায় ও ভোক্তা অধিকার আইনে ৩ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবদুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। তাকে সহযোগিতা করেন পেশকার নজরুল ইসলাম ও কোতয়ালী থানার পুলিশ সদস্যরা।
