জিয়াউল জিয়া
রাঙামাটিতে পর্যটকবাহী পিকনিক বাস উল্টে নিহত ২, আহত ৩ জন। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয় নি। এসময় রাঙামাটি-চট্টগ্রাম সড়ক প্রায় ২
ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।
শুক্রবার সন্ধ্যার পর চট্টগ্রাম যাওয়ার ফেরার পথে মানিকছড়িতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
স্থানীয় সূত্রে যানা যা চট্টগ্রাম ব্রিকস এন্ড ক্লে ওয়াকর্স লিঃ ভাটিয়ারি একদল শ্রমিক সকালে ভ্রমণে রাঙামাটি আসেন। ভ্রমণ শেষে চট্টগ্রাম ফেরার পথে বাসটি পর্যটন ও পুরাতন বাস ট্রামিনাল এলাকায় দুই দফা দুর্ঘটনা ঘটায়।
প্রত্যক্ষদর্শী পর্যটকবাহী বাসের বাবুচি মোঃ কামাল হোসেন, আনসার উল্লা ও নুর ইসলাম জানায়, আমরা ৫০ জন রাঙামাটি বেড়াতে আসি। ফেরার পথে পর্যটন
এলাকায় বাসটি প্রথম দুর্ঘটনা ঘটায় সেখানে ৫ হাজার টাকা জনিমান করা হয়। সেই সময় অনেক যাত্রী অন্যবাসে চলে যাায়। পরে ১৫ থেকে ১৭ জন নিয়ে বাসটি
ছেড়ে যায়। মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিরে বাসটি বাসটি উল্টে যায়।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক শিমুল মোঃ রফি জানান, গাড়ির নিচ থেকে মৃত অবস্থায় ২ জনকে উদ্ধার করি।
বাকিদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের কত্যর্বরত চিকিৎসক ডাঃ দেবব্রত ভট্টচার্য জানান, পিকনিক বাস উল্টে হাসপাতালে ৫ জনকে আনা হয় এর মধ্যে দুইজকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনকে ভর্তি করা হয়। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া যায়।
