রাঙামাটি জেলার আন্তর্র্ভূক্ত লংগদু, ও বাঘাইছড়ির যুব রেড ক্রিসেন্ট সদস্যদের নিয়ে ৬ দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা সন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ শুরুর আগে দুই উপজেলার যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্যদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিট সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট এর সদস্য, লংগদু ও রাঙামাটি সদরের যুব রেড ক্রিসেন্ট সোসাইটির এর আহ্বায়ক মো. সাওয়াল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন- রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট ইউনিটের লেভেল অফিসার মো. নুরুল করিম, রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক ও প্রশিক্ষক আব্দুর সবুর (মোল্লা), রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সদস্য, বাঘাইছড়ি ও কাপ্তাই যুব রেড ক্রিসেন্ট এর আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, লংগদু যুব রেড ক্রিসেন্ট সোসাইটির আহ্বায়ক ও আজীবন সদস্য জিয়াউল হক, রাঙামাটি জেলা ইউনিটের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের উপদেষ্টা ও এফও ইকোসেফ প্রকল্প সদস্য রাসেল বনিক ও রাঙামাটি সদর জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান রানা দে’সহ দুই উপজেলার মোট ৩০ জন প্রশিক্ষনার্থী।
প্রধান অতিথি মাহফুজুর রহমান বলেন, ‘যেকোন দুর্যোগে সবার আগে এগিয়ে যাওয়ার জন্য একজন দক্ষ সেবক হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের নিয়ে এই প্রশিক্ষণ শুরু হচ্ছে। এই প্রশিক্ষণ গ্রহণ শেষে আগামীতে যে কোন ধরনের দুর্যোগে সাধারণ মানুষের পাশে এগিয়ে গিয়ে প্রমাণ করতে হবে রেড ক্রিসেন্ট সোসাইটি মানবকল্যাণ ও জনসেবাই সবার আগে এগিয়ে থাকে।’
