বাংলাদেশ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে রাঙামাটি ইউনিটের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়।
জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ও রাঙামাট জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, আজীবন সদস্য ও সাবেক পৌর মেয়র মো. হাবিবুর রহমান, আজীবন সদস্য ও চেম্বার অব কর্মাসের সভাপতি বেলায়েত আলী ভুইয়া, আজীবন সদস্য ও জেলা পরিষদের সদস্য মনোয়ারা জসিম, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট অফিসার মো. করিম।
সাধারণ সভায় সূচনা বক্তব্য ও শোকবর্তা পাঠ করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো. মাহাফুজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা, বার্ষিক প্রতিবেদন পাঠ করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকারী সদস্য রেজাউল করিম, আরো বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী সদস্য এম জাহাঙ্গীর আলম ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য মো. আফসার আলী।
বক্তরা বলেন, আগামী দিনগুলোতে মানবতার সেবাই কিভাবে কাজ করা করে রাঙামাটির বিভিন্ন সমস্যা মোকাবেলা করা যায় সেই বিষয়ে সকলের এক হয়ে কাজ করতে হবে। মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করা সবচেয়ে কঠিন কাজ। রেড ক্রিসেন্ট ইউনিটের সে লক্ষ নিয়ে সৃষ্টি হয়েছে। আমরা সেই কাজগুলো নিরলসভাবে করে যাওয়া চেষ্টা করছি। সামনের যে দিনগুলো আছে একজন মানুষ হিসেবে বিবেচনা করে আত্ম মানবেতার আমরা সবসময় কাজ করে যেতে পারি।
