নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙামাটি মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গত সোমবার শহরের নতুনপাড়াস্থ এতিমখানায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও করোনা মহামারীতে বিপর্যস্ত মানুষের মুক্তি কামনা করে দোয়া করা হয়।
এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করেছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখা। আয়োজনের প্রধান সমন্বয়ক ছিলেন রাঙামাটি মেডিকেল কলেজের ছাত্রলীগ নেতা শ্রীকুশ বড়ুয়া অর্ণব এবং অনুপম ভট্টাচার্য। উপস্থিত ছিলেন দৃপ্ত চাকমা, জয় দেব, প্রসেনজিৎ পাল, জুনায়েদ ইসলাম মাহি, জয়াশীষ চাকমা, অটুট, টমসন, কনিস্ক, ভুবন, রেখিধন, সুমিত প্রমুখ। একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
