রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ গোল্ডকাপ ক্রিকেট লীগ’ ২০২২ এ অংশগ্রহণ করে রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমি তৃতীয় স্থান অর্জন করায় একাডেমি কর্তৃপক্ষ শুক্রবার রাতে বনরূপার একটি রেস্টুরেন্টে সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাবৃন্দকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করে। এ সময় একাডেমির প্রতিষ্ঠাতা ও হেড কোচ মো. নাছির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ও সহকারী কোচ মো. ইলিয়াছ লেথাম, একাডেমির কর্মকর্তা ইয়াছিন মিশুসহ সকল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
একাডেমি এ সাফল্যে সকলে উচ্ছ্বসিত প্রশংসা করেন। আগামীতে রাঙামাটির ক্রিকেটে ও জাতীয় পর্যায়ে একাডেমির খেলোয়াড়রা যেন আরো বেশি অবদান রাখতে পারে সেদিকে সকলকে নজর দিতে আহবান জানানো হয়। রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পর থেকে রাঙামাটি বয়সভিত্তিক বিভিন্ন জেলা ক্রিকেট দল ও রাঙামাটি ক্রিকেট প্রতিযোগিতায় একাডেমির খেলোয়াড়রা নিয়মিত অংশগ্রহণ করে আসছে। হেড কোচ মো. নাছির উদ্দিন সোহেল জানান, নানাবিদ সীমাবদ্ধতা ও আর্থিক সংকটের পরও একাডেমির কার্যক্রম পরিচালনা করতে কষ্ট হলেও খেলোয়াড়দের সাফল্যর পর সকল কষ্ট ভুলে যাই। চেষ্টা করছি আগামী কয়েক বছরের মধ্যে জাতীয় বয়সভিত্তিক দলে রাঙামাটি থেকে একাডেমির কোন খেলোয়াড় যেন প্রতিনিধিত্ব করতে পারে রাঙামাটির সুনাম চারিদিকে ছড়িয়ে দিতে পারে। তিনি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করে সকলের সন্তানকে স্টেডিয়াম, মাঠে পাঠিয়ে ক্রীড়ামুখী করতে অনুরোধ জানান।
সংবর্ধনা শেষে সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।(বিজ্ঞপ্তি)
