কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জের উদ্যোগে বন্যহাতি হতে সর্তক থাকতে সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। রবিবার সকালে রাইখালী রেঞ্জের আওতাধীন ডংনালা ও বাঙ্গালহালিয়া এলাকায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে এ বিলবোর্ড বসানো হয় বলে জানান রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম।
তিনি জানান, অত্র এলাকায় বন্যহাতির ব্যাপক উৎপাত বৃদ্ধি পেয়েছে। যার ফলে মানুষের জানমাল ও ফসলাদি ব্যাপক ক্ষতি করছে বন্যহাতির দল। তাই হাতি চলাচলের রাস্তা বা করিডোরে জনগণকে সতর্কতার সাথে চলাচলের জন্য কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জের পক্ষ হতে স্কুল শিক্ষার্থীদেরকে নিয়ে এ প্রচার কার্যক্রম এবং সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা, কারিঘর পাড়া, কাপ্তাই ইউনিয়ন এর নেভী রোড এলাকা এবং কাপ্তাই-আসামবস্তী সড়কে বিগত কয়েক বছর ধরে বন্যহাতির আক্রমণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
