তিনদিন বিরতির পর মে মাসের শেষ দিনে এসে আরো ২ জনের করোনা শনাক্তের তথ্য জানিয়েছে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি)। রবিবার আসা রিপোর্টে জানা গেলো রাঙামাটির কাউখালী ও লংগদু উপজেলায় আরো দুইজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
ফলে এই জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০ জন।
পুরো তথ্যগুলোই নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল। তবে আক্রান্তদের সম্পর্কে বিশদ জানাতে পারেননি তিনি।
৬ মে সর্বপ্রথম করোনা শনাক্ত হয় পার্বত্য জেলা রাঙামাটিতে। সেই প্রথমদিন ৪ জন শনাক্ত হওয়ার পর দফায় দফায় বেড়েছে করোনা আক্রান্ত। সর্বশেষ ৩১ মে ২ জনের শনাক্তের মধ্য দিয়ে ৬০ জনে ছোঁয়া পূর্ণ করে এবার ‘বালাই ষাট’ কাটানোর আশাবাদ নিয়ে জুনে প্রবেশ করছে অরণ্যসুন্দরী জেলা হিসেবেই দেশবাসির কাছে খ্যাত পার্বত্য রাঙামাটি।
