জিয়াউল জিয়া
করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
সোমবার সকালে শহরের বনরূপা, ফিসারীঘাট, তবলছড়ি বাজারে মাস্ক পরিধান না করায় এবং হেলমেট ব্যবহার না করায় ৮ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
অটোরিক্সাগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা একই সাথে যাত্রী ও চালকদের মাস্ক পরিধানের বিষয়ে সচেতন করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লাতুল হোসেন জানিয়েছেন, আমরা সাধারণ মানুষকে জরিমানা করার চেয়েও সচেতন করার চেষ্টা করছি। সাধারণ মানুষ যতবেশি সচেতন হবে ততই দ্রুতই আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারবো। মানুষের মধ্যে আগের তুলনায় সচেনতা অনেক বৃদ্ধি পেয়েছে বলে মনে হচ্ছে।
