খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়িতে আব্দুল ছাদেক (৬০) নামে এক কাঠ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশে একটি বহেরা গাছে আব্দুল ছাদেকের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ সুরতাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কি কারণে এ ঘটনা ঘটলো তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়িক কোনো বিরোধ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
