মানিকছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২১ উৎসবমুখর পরিবেশে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ১১টি পদের মধ্যে সভাপতিসহ ৭টি পদে সকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। একমাত্র সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মান্নান।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন, সভাপতি- মাঈন উদ্দীন, সহ-সভাপতি আব্রে মারমা, সাংগঠনিক সম্পাদক চাইথোয়াইঅং মারমা মিন্টু, অর্থ সম্পাদক মোক্তাদীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আকতার হোসেন, দপ্তর পাঠাগার সম্পাদক কাউছার হামিদ আপন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন।
