মানিকছড়ি প্রতিনিধি ॥
মানিকছড়িতে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা কৃষকলীগের সদস্য সচিব খোকন চাকমা’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শাহ আলম।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন। এতে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের আহবায়ক পিন্টু ভট্ট্যাচার্য। সভা বক্তব্য রাখেন, মানিকছড়ি উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা আহবায়ক কিমিটির যুগ্ম-আহবায়ক টারজেন বড়–য়া, চন্দন ত্রিপুরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শমসের আলীসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, স্বাধানীতা পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত এই দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের কৃষকদের ওপর ভরসা করেছিলেন এবং বলেছিলেন এদেশের কৃষকরাই দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তারা আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের সময়ে অনেকে বিএনপি-জামাত থেকে এসে আওয়ামীলীগে যোগদান করেছেন। তবে যারা দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের সাথে জড়িত তারা যেন আহবায়ক ও পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পান সেদিকে লক্ষ রাখার পরামর্শদেন।
উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শাহ আলম’র সমাপনী বক্তব্য শেষে সভার প্রথম অধিবেশন সমাপ্তি ঘটে। পরে বর্তমান কমিটি বিলুপ্ত করে মো. শাহ আলমকে আহবায়ক ও মো. কামাল হোসেনকে সদস্য সচিব করে নতুন ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় এবং আগামী এক মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি করে উপজেলা কাউন্সিল করার নির্দেশ দেন।
