নিজস্ব প্রতিবেদক ॥
সন্ত্রাস ও মাদক নির্মূলে ওলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভার আয়োজন করেছে রাঙামাটি জেলা ইমাম সমিতি। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন তৈয়বিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আখতার হোসেন চৌধুরী।
জেলা ইমাম সমিতি ও জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণি চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ইকবাল বাহার চৌধুরী ও প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন শান্তি নগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী।
