মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খাগড়াছড়িতে মাস্কবিহীন ব্যাক্তির বিরুদ্ধে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মোবাইল কোর্ট পরিচালনার ঘোষনাকে স্বাগত জানিয়ে মাটিরাঙ্গায় বিভিন্ন শ্রেণি-পেশার জনগণের মাঝে মাস্ক বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা বাজারে পথচারী, টমটম চালক ও ভ্যানচালকদের মাঝে মাস্ক বিলি বিতরণ করা হয়।
এসময় মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তছলিম উদ্দিন রুবেল, সহ-সভাপতি রেজাউল করিম হৃদয়, সাধারন সম্পাদক মো: আবু তালেব, যুগ্মসম্পাদক মো: সাইফুল ইসলাম ও দপ্তর সম্পাদক সাহিন আলম ছাড়াও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তছলিম উদ্দিন রুবেল বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দায়বদ্ধতা থেকে ছাত্রলীগের পক্ষ থেকে মাস্ক বিতরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। সব ভালো কাজের সাথে থাকার কথা জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: আবু তালেব বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কাজ করবে।
