নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে খাগড়াছড়ি মাটিরাঙ্গায় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক বিভিন্ন এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার ২ মার্চ, বিকাল ৫টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার হাতিয়া পাড়া মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা ও এতিমখানা এবং নতুন পাড়া হাফিজিয়া কারেনিয়া কেরাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি।
এছাড়াও পার্বত্যঞ্চলে বসবাসরত স্থানীয় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে সর্বমোট ১০০ টি পরিবার কে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী পেয়ে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা এবং স্থানীয় দুঃস্থ ও অসহায় জনগন সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময়, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি এবং অত্র জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি, মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলি, প্রমুখ উপস্থিত ছিলেন।
