প্রতিবারের ন্যায় এবারও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন সহায়তা দিয়েছে রাবিপ্রবি ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ে দূরদূরান্ত হতে আগত পরীক্ষার্থীদের সুবির্ধাথে নানা কর্মসূচিসহ বিভিন্ন সহযোগিতামূলক কর্মসূচির আয়োজন করেছে রাবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ।
জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি, সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর এবং জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় রাবিপ্রবি ছাত্রলীগ নেতা আকিব মাহমুদ হাসান ও রাবিপ্রবির অন্যান্য সকল নেতৃবৃন্দ এই কর্মসূচি পালন করে। প্রতিবারের ন্যায় এবারও শহরে বিভিন্ন স্থান হতে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ফ্রি বাস সার্ভিস ব্যবস্থা করা হয়।

ভর্তিপরীক্ষা উপলক্ষে আয়োজিত এ পদক্ষেপের প্রশংসা করে বিশ্বিবদ্যালয় প্রক্টর জুয়েল শিকদার বলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে তারুণ্যের এই উৎসবকে মুখরিত, নান্দনিক, সহজ ও সুপরিকল্পিত করতে রাবিপ্রবি ছাত্রলীগের এই কর্মসূচি প্রশংসার দাবিদার।
রাবিপ্রবি ছাত্রলীগ আয়োজিত সেবামূলক কর্মসূচি হল- বিভিন্ন পয়েন্টে স্থায়ী ‘শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, শিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে বিনামূল্যে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ এর ব্যবস্থা, ‘অভিভাবক ছাউনি’র মাধ্যমে শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের বিশ্রামের সুব্যবস্থা করা, সুপেয় পানির ব্যবস্থা করা, পরীক্ষা কেন্দ্র পরিচিতির জন্য ক্যাম্পাসে দিক নির্দেশনামূলক চিহ্ন ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত করা, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে নেয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা করা, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের টয়লেটের ব্যবস্থা করা, মাস্ক, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ ও প্রয়োজন সাপেক্ষে পরীক্ষার পূর্ব রাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা করা হয়েছে।(বিজ্ঞপ্তি)
