রাঙামাটি জেলার কাপ্তাই নতুনবাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে করোনা ভাইরাস এর প্রভাবে কর্মহীন হয়ে পড়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী এবং এলাকার অসচ্ছল ২০০ শত পরিবারের মাঝে রোববার(১০মে) বেলা ১২টায় চাল,ডাল,পিয়াজ,তেল,আলু সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উপহার হিসাবে বিতরণ করা হয়েছে।
কাপ্তাই উপজেলা নিবার্হী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সভাপতি কাজী শামসুল ইসলাম আজমির,নতুন বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন,সাধারন সম্পদাক একরামুল হক এদের হাতে এই সহায়তা তুলে দেন ।
এই সময় ব্যবসায়ী নেতারা উপস্হিত ছিলেন। নতুনবাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন ও সম্পাদক মোঃ একরামুল হক জানান ,দীর্ঘ ২মাসেরও অধিক সময় ধরে করোনা ভাইরাস সংক্রমণের ফলে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন, তাই সমিতির পক্ষ হতে তাদের কিছু উপহার বিতরণ করা হল।
