কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটি কাপ্তাইয়ের প্রবীণ বীর মুক্তিযোদ্ধা রেফায়েত উল্লাহ আর নেই। বুধবার সকাল ১১টা ১৫মিনিটে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা রেফায়েত উল্লাহ ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করে। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ২মেয়ে এবং অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে খাদ্য মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কাপ্তাই প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে মরহুমের লাশ বুধবার দুপুরের পর চট্টগ্রাম হতে তাঁর বাসভবনে কাপ্তাইয়ে নিয়ে আসলে এইসময় রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদারসহ অসংখ্য গুণগ্রাহী তাঁকে দেখতে আসেন কাপ্তাই সি ব্লক তাঁর বাসভবনে। এইসময় ফুল দিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।
এইদিকে কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মাঈনুর রহমানের নেতৃত্বে পুলিশ ফোর্স তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইকবাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলার ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দীন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফসহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।
পরে রাত সাড়ে আটটায় মরহুমের নামাজের জানাযা শেষে তাঁকে কাপ্তাই হাতির টিলা কবরস্থানে দাফন করা হয়।
