বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি রাঙামাটি জেলা ইউনিটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয়করণকৃত কলেজসমূহের শিক্ষকবৃন্দকে ঢালাওভাবে আত্তীকরণের মাধ্যমে বিসিএস ক্যাডারভুক্ত না করে স্বতন্ত্র বিধিমালা জারিপূর্বক প্রধানমন্ত্রীর অনুশাসন ও নির্দেশনা অনুসরণ করার জন্য স্মরকলিপিতে উল্লেখ করা হয়। বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট স্মারকলিপি গ্রহণ করেন।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটির সভাপতি ও রাঙামাটি সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন নেতৃত্বে স্মারক লিপি প্রদান প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া, অর্থ সম্পাদক ও রসায়ন বিভাগের প্রভাষক সঞ্জয় দে, দপ্তর সম্পাদক ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মাইনুল ইসলাম, রাঙামাটি সরকারি মহিলা কলেজের পালি বিভাগের প্রভাষক ও সদস্য মো: রফিকুল ইসলাম।
মর্যাদা রক্ষা কমিটির সদস্যবৃন্দ অবিলম্বে এ সমস্যার নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন এবং এর আশু সমাধান আশা করেন। (বিজ্ঞপ্তি)