বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে বিশ^ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত ‘মানবিক হও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় ও গুরুত্বের সহিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিট বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৮ মে বিশ^ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করেন।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি, দিবসের তাৎপর্যের ওপর আলোচনা সভা এবং বাংলাদেশ বেতারে দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা।
বিশ^ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে রবিবার সকালে ইউনিট প্রাঙ্গণে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন যথাক্রমে রেডক্রিসেন্ট রাঙামাটি ইউনিট চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও ভাইস-চেয়ারম্যান রফিক আহমেদ তালুকদার। এসময় যুব রেড ক্রিসেন্ট সদস্যদের পরিবেশনায় জাতীয় সঙ্গীত পরিবেশন করাহয়। পরে শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা।
পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন শেষে চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিট অফিস থেকে ব্যানার ও ফেস্টুন সজ্জিত র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা পরিষদের হলরুমে ইউনিটের ভাইস চেয়ারম্যান রফিক আহমেদ তালুকদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিট চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। আলোচনা সভায় স্বাাগত বক্তব্য রাখেন ইউনিট অফিসার মো. নুরুল করিম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অংসুইপ্রু চৌধুরী বলেন , মানবতার সকল কাজে রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকগণ যেভাবে সাড়া প্রদান করেন, তাহা সর্ব মহলে প্রশংসনীয়। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়চেতা নেতৃত্বের কারণে সমন্বিতভাবে কোভিড-১৯ মোকাবেলা সম্ভব হয়েছে। এতে সম¥ুখসারির যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকবৃন্দ।
সভায় আরো বক্তব্য রাখেন- উপ যুবপ্রধান ২ সুনয়ন চাকমা, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের রেডক্রিসেন্ট শিক্ষক মৌলানা আবুল কাশেম , কার্য নিবাহী সদস্য সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা, আজীবন সদস্য প্রকাশ চাকমা।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কার্যনির্বাহী সদস্য সাওয়াল উদ্দীন, আশীষ দাশগুপ্ত, ঝর্না খীসা, ক্যাসিমং মারমা, ইউনিটের আজীবন সদস্যবৃন্দ, ইউনিট অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকবৃন্দ।(বিজ্ঞপ্তি)