‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এই প্রতিপাদ্যে পার্বত্য জেলা রাঙামাটিতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে পৌরসভা থেকে র্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচলা সভা অনূষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামালের সভাপতিত্ব উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) তাপস ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা তুজ জোহুরাসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
মানবাধিকার রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সভায় বক্তারা বলেন, ‘মানবাধিকার সকলের জন্মগত অধিকার। মানবাধিকার রক্ষায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। কেউ যদি মানবাধিকার লংঘন করে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
