বিশ্ব টিকাদান সপ্তাহ ২০১৯ উপলক্ষে রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম , রাঙামাটির দশ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং সিনিয়র নার্সসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কর্মশালায় ডা. বিনোদ শেখর চাকমা বিশ্ব টিকাদান সপ্তাহ ২০১৯ উপলক্ষে রাঙামাটি স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গত ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত যে সকল কর্মসূচি পালন করেছেন তার একটি প্রেজেন্টেশন তুলে ধরেন।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী বলেন, ‘কার্যকর টিকা সকলের সুরক্ষা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আমরা এবার বিভিন্ন প্রচা-প্রচারণা ও কার্যকর কর্মসূচি পালন করেছি এবং সবাই যাতে সুস্থ্য থাকে সেই প্রচেষ্টা আমরা সব সময় কামনা করি।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ সরকার যে কয়টা বিষয়ে অত্যন্ত সফলতার সাথে এগিয়ে গেছেন তার মধ্যে স্বাস্থ্য বিভাগ অন্যতম। তিনি বলেন, ‘আগে যেভাবে ডায়রিয়া, কলেরা, হাম এবং ম্যালেরিয়া প্রতিটি ক্ষেত্রে মহামারি দেখা দিত , এখন সে রকম দেখা যায় না। বর্তমান সরকারের সর্বোচ্চ প্রচেষ্টায় আমরা এখন অনেক দূর এগিয়ে আছি ।’
