পুষ্প মোহন চাকমা, বিলাইছড়ি ॥
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও পার্বত্য চুক্তির দুইযুগ পূর্তি উপলক্ষে রাঙামাটি জেলার বিলাইছড়ি সেনা জোন অপরাজেয় ছয় এর উদ্যোগে শনিবার নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান। এতে উপস্থিত ছিলেন বিলাইছড়ি সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মো. ইসরাত হোসেন পিএসসি।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।
নৌকা বাইচ শেষে নারী ও পুরুষ বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। ১ম পুরস্কার ১৫ হাজার, ২য় পুরস্কার ১০ হাজার এবং তৃতীয় পুরস্কার আট হাজার টাকা করে প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, আমরা শান্তি, সম্প্রীতি চাই। এজন্য সেনা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
