রাঙামাটিতে ছাত্রলীগের হরতাল সারাদিন শান্তিপূর্ণভাবে শেষ হতে থাকলেও শেষবেলায় বিকালে ছাত্রলীগের কর্মীরা বিনা কারণেই দুই পথচারিকে মারধর করেছে।
বিকালে বনরূপায় মরিচ ব্যবসায়ি মেনশন চাকমা (২৮) এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ড্রাইভার রূপ কুমার ত্রিপুরা (৫০) কে বিনা উস্কানিতেই মারধর করতে থাকে ছাত্রলীগ কর্মীরা।
এসময় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা, সহসভাপতি সাইফুল আলম রাশেদসহ সিনিয়র ছাত্রলীগ নেতারা তাদের উদ্ধার করেন।
আকস্মিক এবং কোন কারণ ছাড়াই পথচারিদের মারধর করার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন ছাত্রলীগ নেতারা। নিজেদের কর্মীদের নিয়ন্ত্রন করতে ব্যর্থ হওয়ার দায় স্বীকার করে ছাত্রলীগ নেতারা বলেন, দলের মধ্যে অনুপ্রবেশকারির সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটলেও এর দায় আমরা এড়াতে পারিনা। আমরা এর জন্য ক্ষমা প্রার্থনা করছি।
তবে ছাত্রলীগ কর্মীদের হঠাৎ বেপরোয়া আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন রাঙামাটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, সারাদিন শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হওয়ার পর বিনা কারণেই সাধারণ মানুষকে মারধরের ঘটনা অত্যন্ত লজ্জাজনক।
রাঙামাটির কোতয়ালি থানার অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়–য়া জানিয়েছেন, আজকের ঘটনায় কেউ কোন মামলা করেনি। তবে সারাদিনের সংঘটিত সকল ঘটনা নিয়ে একটি মামলা করবে পুলিশ।

৮ Comments
জয় বাংলা
জয় মোঃ দীপংকর
এমন হাজার লক্ষ কোটি মানুষ আজ ওদের হাতে নির্যাতনের শিকার।
very bad.
পাগলা লীগ
কুত্তার বাচ্ছাদের ধরে জবাই করা ধরকার।
ভালবাসা দিবস উপলক্ষে ছাত্রলীগ চনার ছেলেরা ভালবাসার উপহার দিয়েছে আর কি? তাই আরো জুড়ে বলুন “জয় বাংলা” জয় দীপঅংকর”জয় চিণ্ণু”।
তার মানে কি এই দাঁড়ালো?
কারণ থাকলে, তারা মার দেয়ার অধিকার রাখে?