করোনা ভাইরাস রোধে মানুষকে ঘরে থাকার সরকারের নির্দেশনা বাস্তবায়নে রাঙামাটিতে কাজ করছে সেনাবাহিনী, প্রশাসন ও পুলিশ। বিনা কারণে বাসা থেকে বেরুরেই ফেরত পাঠানো হচ্ছে ঘরে।
শুক্রবার সকাল থেকে রাত অবধি শহরের প্রধান সড়কসহ অলিগলিতে চষে বেড়িয়েছে চারটি মোবাইল টীম।
বিনা প্রয়োজেন ঘুরে ফেরা করা, গলিতে আড্ডা দেওয়া লোকদের ঘরে ফেরত পাঠানো হচ্ছে। সাথে সাথে দরকার ছাড়া রাস্তায় কেউ বেরুলেই, তাকে ফেরত পাঠানো হচ্ছে ঘরে। তবে যাদের নিতান্তই প্রয়োজন এবং জরুরী কাজে বাহিরে বের হয়েছেন তাদের দ্রæত কাজ শেষে বাসার ফিরে যেতে বলা হচ্ছে। শহরজুড়ে প্রশাসনসহ বিভিন্ন সংস্থার সচেতনতামূলক মাইকিং অব্যাহত রয়েছে।
রাঙামাটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা মোস্তারি বলেন, কাউকে বল প্রয়োগ করে নয় বরং বুঝিয়ে ঘরে ফেরত পাঠানোর কাজ করছি। আমাদের প্রচেষ্টার কারনে গত দুই দিন যাবত লোকজন কম, এজন্য রাঙামাটিবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শারীরিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ সেরে বাসায় চলে যেতে অনুরোধ জানাচ্ছি।
শহর জুড়ে বিভিন্ন মোড়ে পুলিশ চেকপোস্ট বাসনো হয়েছে। বিনা প্রয়োজনে কেউ গাড়ি নিয়ে বরে হলেই তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় হাটবাজারে মানুষের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।
